কোহলির রেকর্ড ভেঙেই চলেছেন হাসিম আমলা
ফাইল ছবি
আর হাসিম আমলা অপরাজিত থাকেন ১১০ রান করে। এই ম্যাচে ব্যক্তিগত লড়াইতে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে অনেক দূরে থেকেও হারিয়ে দিলেন হাসিম আমলা। বাংলাদেশের বিরুদ্ধে এই সেঞ্চুরিটা ধরে একদিনের ক্রিকেটে ২৬ নম্বর সেঞ্চুরিটা করে ফেললেন তিনি। আর এই ২৬ নম্বর সেঞ্চুরিটা করতে হাসিম আমলা সময় নিলেন মাত্র ১৫৪ ইনিংস। একদিনের ক্রিকেটে এই ২৬টি সেঞ্চুরি করতে বিরাট কোহলি সেখানে সময় নিয়েছিলেন ১৬৬ ইনিংস।
প্রসঙ্গত, মাত্র কিছুদিন আগেই একদিনের ক্রিকেটে বিরাট কোহলির দ্রুততম সাত হাজার রান করার রেকর্ড ভেঙে দিয়েছিলেন আমলা। একদিনের ক্রিকেটে সাত হাজার রান করতে বিরাট সময় নিয়েছিলেন ১৬৯ ইনিংস। সেখানে আমলা সময় নিয়েছেন মাত্র ১৫০ ইনিংস।
No comments